দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনলাইন ফুড ডেলিভারির মাধ্যমে কোটি কোটি টাকার খাবার বিক্রি হলেও সরকারি কোষাগারে যথাযথ ভ্যাট জমা পড়ছে না। তিনটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মাত্র এক মাসের বিক্রির তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ২৯টি পরিচিত রেস্তোরাঁর হিসাবে ভয়াবহ অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থা। এই প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সারাদেশের প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁয় একই ধরনের রাজস্ব ফাঁকির আশঙ্কায় গোয়েন্দা নজরদারি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে এই তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, সুলতানস ডাইনের মিরপুর-৬ শাখার ভ্যাট রিটার্ন ও প্রকৃত বিক্রির হিসাবে ১৪ লাখ টাকার অসংগতি রয়েছে। অন্যদিকে, পিজ্জা বার্গারের সাতটি শাখায় এ গরমিলের পরিমাণ ৮৪ লাখ টাকা।
ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের কাছ থেকে রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দাদের ধারণা, সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন অর্ডারের বড় একটি অংশের তথ্যও গোপন করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিক্রির তথ্য যাচাই করে ভ্যাট ফাঁকির প্রকৃত চিত্র বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এমজে